প্রিন্ট এর তারিখঃ Oct 27, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 21, 2026 ইং
গিলাতলায় আলোকিত তারুণ্য ফুটবল টুর্নামেন্টে ইয়াং টেন ব্রাদার্স ক্লাবের জয়লাভ।

মোঃ মামুন মোল্লা,খুলনা।
গিলাতলা তরুন সমাজের উদ্যোগে আয়োজিত ১৬ দলিয় ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের খেলা গতকাল শেষ হয়েছে ।
মাদকমুক্ত ও সুস্থ তারুণ্য গঠনের প্রত্যয়ে” আলোকিত তারুণ্য ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর প্রথম পর্বের শেষ দুটি খেলা গতকাল গিলাতলা মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। খেলার শুভ উদ্বোধন করেন আটরা গিলাতলা ইউনিয়ন ০৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শেখ জিয়াউর রহমান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং আটরা গিলাতলা ইউনিয়ন ০৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাইফুল্লাহ তারেক। খানজাহান আলী থানা ছাত্রদল এর সদস্য মো: জাহিদ খান এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন খুলনা মহানগর ছাত্রদলের সাবেক সদস্য ইলিয়াস সরদার। আটরা গিলাতলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলমগীর হোসেন,, খানজাহান আলী আদর্শ মহাবিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সাইফুল্লাহ তাজিম।
খানজাহান আলী থানা ছাত্রদলের সদস্য রাতুল প্রমুখ।১ম ম্যাচে আরিফুল এন্ড ব্রাদার্স (গিলাতলা পশ্চিমপাড়া) বনাম আব্দুল্লাহ একাদশ (গিলাতলা পশ্চিমপাড়া) মধ্যে অনুষ্ঠিত হয়। খেলায় আরিফুল এন্ড ব্রাদার্স ২-০ গোলের ব্যবধানে জয়লাভ করে। ২য় ম্যাচ ইয়াং টেন ব্রাদার্স ক্লাব (গিলাতলা দক্ষিণ পাড়া) বনাম মীরবাড়ি রিয়েল ভয়েস (শিরোমনি) এর মধ্যে অনুষ্ঠিত হয়। খেলায় নির্ধারিত সময়ে খেলাটি গোলশূন্যভাবে শেষ হলে টাইবেকার ইয়ং টেন ব্রাদার্স ক্লাব ৩/২ গোলের ব্যবধানে জয়লাভ করে।
খেলার ম্যাচ রেফারির দায়িত্ব পালন করেন আলী হায়দার বাবু।
২য় রাউন্ডের খেলা আজ বৃহস্পতিবার বিকাল তিনটায় একই মাঠে অনুষ্ঠিত হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আজকের যায় যায় বেলা